ডেস্ক রিপোর্ট::সৌদি আরবে সিনেমার টিকিট বিক্রি বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৬০৫ শতাংশ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। আল আরাবিয়া নিউজ
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে সিনেমার টিকিট ক্রয়বাবদ সৌদি নাগরিকরা ব্যয় করেন ২০ লাখ ডলার। আর ২০২১ সালে এই ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৪৮ লাখ ডলার। শতকরা হিসাবে ৩ বছরে এই বৃদ্ধির হার ২ হাজার ৬০৫ শতাংশ।
সিনেমা প্রদর্শন বাণিজ্যের এই রমরমা পরিস্থিতিতে দেশটিতে প্রায় সর্বত্র গড়ে উঠছে সিনেমা হল। সংস্কৃতি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে সিনেমা হলের সংখ্যা ৫৪টি। এসব হল নির্মাণ করা হয় ২০২০ ও ২০২১ সালে।
সিনেমা হল নির্মাণের পাশাপাশি নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি গঠনেও মনযোগ দিয়েছে সৌদি আরব। বড় আকারের চলচ্চিত্র উৎসবও আয়োজন করছে দেশটি।
উদাহারণ হিসেবে বলা যায়, ২০১৯ সালে জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন। সেই উৎসবে বাইরের বিভিন্ন দেশের পাশাপাশি সৌদি আরবের চলচ্চিত্রও প্রদর্শিত হয়েছিল।
উল্লেখ্য, ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে ২০১৮ সালের আগ পর্যন্ত কোনো সিনেমা হল ছিল না সৌদি আরবে। বহুসংখ্যক মানুষ এক জায়গায় সমবেত হয়ে সিনেমা দেখবেন- এমন সুযোগ ছিল না।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশের ক্রাউন প্রিন্স হওয়ার পর ২০১৮ সালের এপ্রিলে প্রথমবারের মতো সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ হয় সৌদি নাগরিকদের। প্রথম যে সেনেমাটি প্রদর্শিত হয়, সেটির নাম ‘ব্ল্যাক প্যান্থার’। রাজধানী রিয়াদের এমসি থিয়েটারে দেখানো হয়েছিল হলিউড জায়ান্ট মারভেল পিকচার্সের ওই সিনেমা।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments