ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সাইদুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। নিহত ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার তামার তার গ্রামের হাবিব মিয়ার ছেলে। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনার ঘটে। খাঁটি হাতা পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে ওই মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটু সামনে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাথরবাহী ট্রাকের চালক সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয়েছেন আরেক ট্রাকের চালক ও তার সহকারী।
ওসি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সাইদুলের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘন কুয়াশা ও রাতে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলেও ওসি জানান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments