পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর দুই আসনে নতুন মুখ, বাকিগুলোতে পুরোনো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
ঘোষণা অনুযায়ী,রাজশাহীর ছয়টি আসনের মধ্যে দুইটিতে এসেছে নতুন মুখ,আর চারটিতে পুরোনো প্রার্থীরাই পুনরায় টিকিট পেয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
রাজশাহী জেলার ছয়টি আসনে প্রার্থী হয়েছেন,যথাক্রমে— রাজশাহী– ১ (তানোর–গোদাগাড়ী) আসনে মো. শফিক উদ্দিন, রাজশাহী– ২ (সদর) আসনে মোহাম্মদ মিজানুর রহমান মিনু, রাজশাহী– ৩ (পবা–মোহনপুর) আসনে মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী– ৪ (বাগমারা) আসনে ডি.এম.ডি. জিয়াউর রহমান, রাজশাহী– ৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী– ৬ (চারঘাট–বাঘা) আসনে আবু সাঈদ চাঁদ।
এর মধ্যে নতুন মুখ হিসেবে রাজশাহী– ১ আসনে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ও রাজশাহী– ৪ (বাগমারা) আসনে ডিএম জিয়াউর রহমান। বাকিরা এর আগেও ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।
তাছাড়া দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী– ১, বগুড়া– ৭ ও দিনাজপুর– ৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া– ৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও– ১ আসনে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
সব মন্তব্য
No Comments