স্টাফ রিপোটার: ঢাকা-৫ নির্বাচনী এলাকায় কোথায়ও কোনো ধরনের বিশৃঙ্খলা করলেই বিএনপিকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। মঙ্গলবার সন্ধ্যায় বিবির বাগিচাস্থ দলীয় কার্যালয়ে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায়’ তিনি এ ঘোষনা দেন। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, যাত্রাবাড়ি-ডেমরা এলাকায় বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য করবেন না। যদি এই এলাকায় বিশৃঙ্খলা করলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে। তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। আমরা সেই ঘটনা আজও ভুলে যায়নি। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বিএনপি কোনো সভা-সমাবেশ শান্তিপূর্ণ করেনি। প্রত্যেকটি কর্মসূচিতে নিজেরা মারাবারি ও সহিংস ঘটনা ঘটিয়ে জনগনের জান-মালের ক্ষয়-ক্ষতি করেছে বিএনপি। সন্ত্রাসে লিপ্ত থাকার কারণে দেশের জনগণ তাদের বয়কট করেছে বলেও জানান তিনি।
যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবুল কালাম অনু। বক্তব্যে রাখেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments