আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় দাবানলে ৬৫ জন মারা গেছেন। এদের মধ্যে ২৮ জন সৈন্য। তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।বুধবার এ ঘটনা ঘটা কথা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, মৃতদের অধিকাংশই রাজধানীর পূর্ব দিকে অবস্থিত তিজি ওউজৌ জেলার। এছাড়া আরো ১২ সৈন্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত কাবিলি অঞ্চলের বেজাইয়ে ও তিজি ওউজৌ জেলায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, কাবিলির পাহাড়ি বন পুড়ে বিশাল ধোঁয়ার কুন্ডলী সৃষ্টি হয়েছে। অঞ্চলটির তিজি ওউজৌ এলাকার ১০টি স্থানে আগুন জ্বলছে।
এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায়
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জ ...
লুতুব আলি, কলকাতা: ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ...
সব মন্তব্য
No Comments