বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল: লিটলম্যাগ 'পঙক্তি'র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসান এ বছর বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
সিলেট বেতার কেন্দ্র থেকে অভিনন্দনপত্র গ্রহণ করেছেন ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং রাষ্ট্রীয় এ সম্মান তিনি আজীবন ভোগ করবেন তিনি।
এখন থেকে তিনি সিলেট বেতারসহ বাংলাদেশের যে কোনো বেতার কেন্দ্রে গানের কথা পাঠাতে পারবেন এবং সারাদেশের বেতার তালিকাভুক্ত শিল্পীরা তার গান গাইতে পারবেন। তিনি বিভিন্ন বিষয়ের উপর গান লিখে থাকেন।
লিটলম্যাগ 'পঙক্তি'র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসানের জন্ম ১৯৯২ সালের ৯ নভেম্বর মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে। পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। একভাই ও একবোনের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর একটা বড় ঝোঁক ছিল। ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থাতেই কবিতা লিখতে শুরু করেন তিনি। তাঁর লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। ২০০৯ সাল থেকে ছন্দে ছন্দে গান লেখা শুরু করেন তিনি। এ পর্যন্ত তার গানের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গেছে।
সৃজনশীল এ গীতিকার দীর্ঘদিন সাংবাদিকতাও করেছেন। তিনি প্রজন্ম ট্রিবিউন, ডিপিসি বাংলা টিভি সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও বর্তমানে তিনি মর্নিং পোস্টের জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রীমঙ্গলের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং সিলেটের এমসি কলেজ থেকে ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন।
ছোটবেলা থেকে অনেক সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে অনেক সংগঠন গঠিত হয়েছে।
সৃজনশীল ও অদম্য মেধাবী কবি ও ছড়াকার পারভেজ হাসান এক প্রতিক্রিয়ায় দীর্ঘদিনের লেখা লেখির এ পর্যায় এসে গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হতে পেরে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। সামনে বিটিভিতেও যেন তালিকাভুক্ত হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন।
বহমুখী প্রতিভাধর, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসান বলেন, "এই ক্ষুদ্র জীবনে ছোট ছোট এসব প্রাপ্তি গুলো সামনে চলার পথকে আরও সুগম করে, উৎসাহিত করে এবং অদম্য গতিতে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।"
বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় লিটলম্যাগ 'পঙক্তি'র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments