পিরোজপুর অফিস: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। শনিবার (৬ জুন) পিরোজপুর জেলা কৃষকদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রুতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে। তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের লুটপাট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি কাজ করে যাবে। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নারী সংসদ সদস্যের কর্মতৎপরতারও প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। জেলা কৃষকদলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিব খান। অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments