সহ-অধিনায়ক হলেন হৃদয়
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে আগের সিরিজ থেকে বাদ পড়েছেন দুই পেসার রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে দলে জায়গা পাননি আরেক পেসার তানজিম হাসান সাকিব। অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব ছাড়তে চেয়েছেন টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। তার পরিবর্তে এখন থেকে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
ওয়ানডে সিরিজে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। আজ বৃহস্পতিবার, ১১ জুন দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ১৪ জুন।
টি-টোয়েন্টি সিরিজের সূচি অনুযায়ী, ১৭ জুন প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। দ্বিতীয় ম্যাচ ১৯ জুন এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। নতুন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয় ও পেস আক্রমণে তাসকিন-মুস্তাফিজ-শরিফুলদের নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments