মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনে মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচনের আগে কোন গণ ভোট নয়। এটা সকল দলই মেনে নিয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে জামাতও মেনে নেবেন। তিনি বলেন পদ্মা সেতু হওয়ার পর অবহেলিত ভাঙ্গায় কোন উন্নয়ন হয়নি তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের নারী দেরকে অগ্রাধিকার দিবেন। বেকার যুবকদের কর্মসংস্থান করার সুযোগ করে দেবেন। এছাড়াও তিনি ভাঙ্গা একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন দল আমাকে মনোনয়ন দিয়েছে এখানে অন্য কোন দলিয় নেতার প্রিয় প্রধানের ছবি সম্মিলিত পোস্টার বা ব্যানার টানিয়ে নির্বাচন করার কোন সুযোগ নাই। তিনি সকলকে এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন এতদিন যারা ভিন্ন ভিন্ন ভাবে কাজ করেছেন তাদেরও তার কাছে আসার সুযোগ রয়েছে। তাদেরকে ঢাল হিসাবে আশ্রয় দিয়ে তাদের পাশে থাকবে।
তিনি আজ মনোনয়ন পরবর্তী তার নিজ সংসদীয় আসন ফরিদপুর ৪ আসনে গণ সংবর্ধনা কালে এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মি। পরে তিনি আসনটির সদরপুর ও চরভদ্রাসনর পথসভা করেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
সব মন্তব্য
No Comments