স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হল সংলগ্ন বটতলা এলাকায় এই গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। গুলিতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের ধাওয়া করলে আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলিও ছোড়া হয় বলে জানা গেছে।
শুরুর দিকে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তীতে আঙুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই দশক কারাবন্দী থাকার পর ২০২৪ সালে টিটন মুক্তি পান। রাজধানীর রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় তার প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।
ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments