সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর : রাজশাহী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের তানোর উপজেলায় আগমন উপলক্ষে কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহাব শেখ সহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক আফিয়া আখতার পর্যায়ক্রমে তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তানোর ইউনিয়ন ভূমি অফিস ও মোহর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments