স্টাফ রিপোটার: ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতা’ শুরু হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’ (জিএনবি)-এর পক্ষ থেকে আয়োজিত ওই প্রতিযোগিতার মিরপুর অঞ্চলের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মিরপুরে ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিরপুর অঞ্চলের ২২টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন পল্লবী থানা শিক্ষা অফিসার ফারজানা শারমিন, জিএনবি’র দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রধান রেমন্ড কুইয়া ও প্রজেক্ট ম্যানেজার তৌহিদা তাবাচ্ছুম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাথী ফারজান ও ওয়াহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যানতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। সারাদেশে এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে জানানো হয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুড নেইবারস প্রত্যক্ষ-পরোক্ষভাবে দীর্ঘদিন কাজ করছে। গুড নেইবারস পরিচালিত বিদ্যালয়সহ প্রকল্প এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম এবং অংশগ্রহণমূলক শিক্ষা বিস্তারের লক্ষ্যে সংস্থাটি নিয়মিত বিভিন্ন কার্যক্রম এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় একাডেমিক পারফরম্যান্সে ইংরেজি দক্ষতা বাড়াতে গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে জাতীয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments