দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪১৩ বোতল ভারতীয় Father's ও ২বোতল মদ উদ্ধার হয়েছে। সোমবার ভোররাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চুলকানির ঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, দৌলতপুর সীমান্তের ১৪৮/৪ সীমান্ত পিলার হতে মাত্র ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার আমজাদ হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্তের চুলকানির ঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থ্ায় ভারতীয় ৪১৩বোতল ফেনসিডিল ও ২বোতল মদ করে বিজিবি। পরে উদ্ধার করা মাদকদ্রব্যের অনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫ হাজার ২০০টাকা নির্ধারণ করে গতকাল দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments