পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) চাপায় লামিম নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায় , নিহত শিশু লামিম একই এলাকার ট্রাক চালক মামুনের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সুত্রে জানা যায়, টুনিরহাট- পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি। সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে- টুনিরহাট সুপারী বাজারের উদ্দেশ্যে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তথ্য যাচাইসহ মরদেহের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments