আব্দুল্লাহ আল নোমান,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঢাকার বর ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন সড়কে বৃহস্পতিবার (৬ আক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে দূর্ঘটনায় ১ নিহত ও ২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা ধামরাই উপজেলার সিরাজুল ছইসলামের পুত্র নিয়াজুল ইসলাম বর হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাচ্ছিল। পথিমধ্যে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজ সংলগ্ন গরুর সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায়
এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রইল গ্রামের সফিবুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। আরেক বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বরের বাড়ি যেহেতু ঢাকায় সেহেতু এব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments