রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহার আগের দিন দল থেকে বহিস্কারের দুঃসংবাদ পেলেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ। বুধবার (২৭মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মাওলানা আবু সাঈদকে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়। বরিশাল
জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক-সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য এস.সরফুদ্দিন আহমেদ সান্টুকে এর অনুলিপি দেওয়া হয়েছে।
এদিকে তার এ বহিস্কারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন বহিস্কারটা কোরবানির পরের দিনও করা যেতো। এ বহিস্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি
দেওয়া হলো।
এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিস্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয় মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বার বার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments