মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীতে গত এক সপ্তাহ থেকেই চলছে শৈত্য প্রবাহ। টানা গত কয়েকদিনে সকাল থেকে বেলা বেলা ১১ টার মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এই শৈত্য প্রবাহের সাথে চলছে হিমেল বাতাস। এর ফলে শীতের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে। ফলে রাজশাহী অঞ্চল শীতের চাদরে ঢাকা পড়েছে।
সোমবার বিকেল থেকে কনকনে শীতের সাথে বাতাস বইতে শুরু করেছে। সন্ধ্যার পর বাতাস কিছুটা বাড়তে থাকলে জনমনে অস্বস্থি আসে। রাত ৮ টার পর থেকে কুয়াশায় ঢাকা পড়ে। এই কুয়াশার সাথে আকাশ থেকে শিশির ও দুই এক ফোটা করে বৃষ্টি পড়তে দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়ে রাজশাহী অঞ্চল। এই রিপোর্ট লেখা বেলা ১২ টা গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।
ঘনকুয়াশায় পথঘাট ঢাকা পড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহন লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। কুয়াশার কারণে সঠিক সময়ে যানবাহন গন্তব্য স্থানে পৌছতে দেরী হচ্ছে বলে রাজশাহী বাস কাউন্টার মাস্টার ডাবলু জানান।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন- ঠান্ডা বাতাসের কারণে এই তাপমাত্রা গায়ে লাগছে না কারোরই। আর এই হিমেল হাওয়ার দাপটেই কাঁপছে রাজশাহীসহ উত্তর জনপদের ছিন্নমূল মানুষ।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, যারা দিনমজুর তারা ঠান্ডার কারনে বিছানা থেকে উঠতে দেরী করায় কাজে যেতে বিলম্ব হচ্ছে। চাকরীজিবীরাও কিছুটা বিলম্বে অফিসে যাচ্ছে। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খুলছে দেরীতে।
এই শীতে বেশী কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। আর এই শীতে ঠান্ডাজনিত রোগ দেখা দেওয়ায় হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। ফসলের বীজ তলা ঠিকমত পরির্যা করতে না পারা ও কুয়াশায় চারা নষ্ট হওয়ায় কৃষকরা পড়েছে বিপদে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে রাজশাহীতে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। রাজশাহী অঞ্চল গত কয়েকদিন ধরেই শৈত্য প্রবাহ চলমান রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আকাশ হালকা পরিষ্কার হতে পারে। এছাড়া আকাশে মেঘ ও কুয়াশাও আছে। আগামী আরো এক সপ্তাহ এমন আবহাওয়া থাকবে বলে জানান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments