ডেস্ক রিপোর্ট: রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় তিভার নগরীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজে নিয়োজিত দেশটির একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অগ্নিকান্ডে ছয়জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
রাশিয়ার টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অব রাশিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস’র চারতলা বিশিষ্ট হলুদ রংয়ের ভবনের ভিতর থেকে ধোয়ার কু-লী উড়তে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সম্প্রচারকরা জানান, আগুনের হাত থেকে বাঁচতে এ প্রতিষ্ঠানের অনেক কর্মচারী ভবনের একেবারে ওপরতলার জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিভার আঞ্চলিক সরকার জানায়, সেখানে এ ভয়াবহ অগ্নিকা-ে ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকান্ড ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ প্রতিষ্ঠান রাশিয়ার বিমান ও মহাকাশ প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি বিমান বিধ্বংসী নতুন পদ্ধতি উদ্ভাবনে কাজ করে।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments