স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতেই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন সভায় অংশ নিতে পারবেন এবং নিয়মিত বাংলাদেশ ব্যাংককে প্রতিবেদন দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা সিদ্ধান্ত ও পরিচালন কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমানতকারীদের আস্থা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা জোরদার করাই এর উদ্দেশ্য।
এর আগেও ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ঋণ অনিয়মের আশঙ্কায় ২০১০ সালের ডিসেম্বরে প্রথমবার পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। ২০২০ সালের মার্চে ওই পর্যবেক্ষককে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে বিপুল পরিমাণ ঋণ বিতরণের অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আবার পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ আটটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক রয়েছে। এ ছাড়া সম্প্রতি ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকেও পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মূলত ঋণ নিয়ে অনিয়ম ও কেলেঙ্কারি শনাক্তে এবং ব্যাংকগুলোর বোর্ডের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক এসব পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়ে থাকে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments