সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতার মামলায় মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান (২৬) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মেলান্দহ থানা পুলিশ তাকে থানার মামলা নং-২০, তাং-০২/২৫ খ্রিঃ অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এসময় আদালত আনিসুর রহমানকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আনিসুর রহমান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামের মনজুরুল হকের ছেলে।
মেলান্দহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আসামিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments