নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রোববার সকালে জেলার ২ হাজার ১৭৩টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে দিনব্যাপী ক্যাম্পেইনে শিশুদের বয়সভিত্তিক ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।
নেত্রকোণার সিভিল সার্জন গোলাম মাওলা জানান, এ বছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৫৭৫ শিশুকে ১ লাখ আই-ইউ সমৃদ্ধ নীল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৬ হাজার ৬৮৭ শিশুকে ২ লাখ আই-ইউ সমৃদ্ধ লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন সিভিল সার্জন।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments