ডেস্ক রিপোট: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের ধারাবাহিক অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের জন্য এক লাখ টাকা এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় তেরোটি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আতলাসপুর ও আধুরিয়া এলাকায় অভিযানে ২২০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় বিস্তৃত ছিল। এছাড়া, নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয় যা মাসিক প্রায় চৌদ্দ লাখ ৪ হাজার ৮৩০ টাকা ও চৌষট্টি হাজার ৬৭১ টাকার গ্যাসের সমপরিমাণ। গাজীপুরের জয়দেবপুর ও হাতিয়াব এলাকার অভিযানে মেসার্স ভারগো টোবাকোসহ কয়েকটি শিল্প ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগের জন্য এবং শিল্প, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণিতে মোট ১৬ হাজার ৪০ ঘনফুট/ঘণ্টা অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়। পৃথক দুটি অভিযানে ৬০০ ফুটের বেশি অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তত্ত্বাবধানে গতকাল নারায়ণগঞ্জ ও গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করা হয়। অভিযানের মূল লক্ষ্য অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলমান থাকবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments