ডেস্ক রিপোর্ট: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ ছাড়পত্র পেয়েছে। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যগণ চলচ্চিত্রটি’র একটি প্রদর্শনী দেখে কোন প্রকার কাট-ছাট ছাড়াই এই ছাড়পত্র দিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ‘চিরঞ্জীব মুজিব’ নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির নিবেদক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোটবোন শেখ রেহানা।
চলচ্চিত্রটি পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ সংশোধন এবং পরিমার্জন করেছেন। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল মাহমুদ। তিনি চলচ্চিত্রটির সৃজনশীল পরিচালকও। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজক লিটন হায়দার।
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। প্রয়াত এস এম মহসীন, নরেশ ভুঁইয়া, একে আজাদ পাভেল, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরীসহ ৫ শতাধিক নবীন ও প্রবীণ অভিনেতা/অভিনেত্রী এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।
সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা, ক্যামেরায় সাহেল রণি এবং শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন প্রয়াত সেলিম আহমেদ। সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিত, কিরণ চন্দ্র রায়, কোনাল ও নোলক বাবু বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জুন চলচ্চিত্রটির পোস্টার উদ্বোধন করেন। খুব শিগগিরই দেশের প্রেক্ষাগৃহগুলিতে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments