জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের "সমন্বিত হল সম্মেলন ২০২৩" এর অংশ হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ টায় বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের কমন রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সাত বছর পর সম্মেলন ফেরায় হল ইউনিটের নেতাকর্মীদের উচ্ছ্বস প্রকাশ করতে দেখা গেছে।
আরিফুজ্জামান সেজান, প্রাচুর্য এবং মহিবুল্লাহ সরকার প্রান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় আসন্ন জাতীয় নির্বাচনকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দেন বক্তারা।
বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে কর্মীরা দেশরত্ন শেখ হাসিনার হয়ে স্ব স্ব জায়গা থেকে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রীকেই আবার আমরা ক্ষমতায় দেখতে চাই।' বক্তব্যে এই বিষয়গুলো ফুটে উঠে।
এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন,' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারনে আজকে এই কর্মীসভা সফল হয়েছে তাই তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন , দীর্ঘ সময় ধরে হলকমিটি না থাকায় হলগুলোতে সাংগঠনিক শিথিলতা ও জট তৈরি হয়েছে। আজকের এই কর্মীসভার মাধ্যমে নতুন ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করি। "আমরা পাওয়া প্র্যাক্টিস নয়, পলিসি প্র্যাক্টিসের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই। গনরুম এবং গেস্ট রুমের একমাত্র কারন প্রশাসনের উদাসীনতা এবং দায়িত্বহীনতা। আমাদের নেতাকর্মীরা এটা নিয়ে কাজ করবে। সোনার বাংলাদেশ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতার গুনাবলিগুলো অর্জন করে দেশকে সামনে নিয়ে যেতে হবে। "
কর্মীদের আহ্বান করে বলেন," ভবিষ্যতে এই হলের নেতৃত্বে যারা আসবেন তারা যেন শিক্ষার্থীবান্ধব হয়, হলের ডাইনিংয়ের খাবারের মান ঠিক আছে কিনা সেটা দেখাশোনা করে"
সমাপনী বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, "যারা সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করবে, তাদের কে নেতৃত্বের সুযোগ দেয়া হবে। "
এছাড়াও তিনি বলেন, "ছাত্রলীগের কর্মীরা যেমন রাজপথে সক্রিয় থাকে একই ভাবে অনলাইনে ও সক্রিয় থাকতে হবে। প্রধানমন্ত্রীর হাত ধরে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সামনের নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে। দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ন অবদান রাখবে।
উল্লেখ্য গত ১৬ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মীসভার মধ্য দিয়ে শুরু হয় হল সম্মেলন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments