দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বকুল হোসেন (৪০) নামে স্থানীয় একজন বিএনপি কর্মীকে ঘরে ঢুকে গুলি করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতাপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বকুল হোসেনের চাচা কলেজ শিক্ষক জালাল উদ্দিন অভিযোগ করেন, দুপুরে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লার লোকজন বাড়িতে ঢুকে বকুল হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তারা পি¯Íলের গুলি ছুঁড়লে তা বকুলের পেটে বিদ্ধ হয়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।
জালাল উদ্দিন আরো জানান, তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত জাতীয় সংসদ নির্বাচনে বকুল হোসেনসহ তাদের পরিবারের লোকজন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমানে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেন। ওই আসনে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন নুরুজ্জামান হাবলু মোল্লা।
এসব নিয়ে তাদের মধ্যে রেষারেষি রয়েছে। এর জের ধরেই তার ভাতিজা বকুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লাে বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা গুলি করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ বকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার কারণে এখনো তার জবানবন্দী রেকর্ড করা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments