বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে মো. আরিফ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে একই উপজেলাতে গভীর নলকূপ বসাতে গিয়ে মো. টোকেন মেলকার (২৭) নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩জুন) উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া ও শিকারপুর ইউনিয়নের জয়শ্রীতে এই ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামসুল হকের পুত্র। এবং টোকেন মেলকার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আব্দুল মালেক মেলকারের পুত্র।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, আরিফ উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে শ্বশুরের ঘরের সামনে বিদ্যুতের তারের উপর কাপড় শুকাতে গেলে বিদুৎ পৃষ্ট হন। বিষয়টি দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে একই উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে গভীর নলকূপ বসানো শেষে পানির মোটরের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয় টোকেন মেলকার (২৭)। ঘটনাটি দেখে তারসহকর্মীরা এগিয়ে আসর আগে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশদুইটি উদ্ধার করে পৃথক দুই অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নাথাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তের স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments