স্টাফ রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে ‘ট্রেনিং কোর্স অন থ্রিডিসিআরটি ফর ব্রেস্ট ক্যান্সার এন্ড গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় (১৫ডিসেম্বর ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে এ কর্মশালা ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজন করে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। থ্রিডিসিআরটি হলো ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদানের থ্র্র্রি-ডাইমেনশনাল কনফরমাল থেরাপি ।
ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের রেডিওথেরাপি সেন্টারকে দেশের ট্রেনিং সেন্টার হিসেবে নির্ধারণ করায় এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান বিভাগটি। এবারে আয়োজিত ট্রেনিং প্রোগ্রামে ঢাকা মহানগরীর সরকারী বেসরকারী বিভিন্ন ক্যান্সার সেন্টারের ৩০ এর অধিক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ্ বলেন, বর্তমানে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অনেক রোগী সেবা নিতে আসেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক লিনিয়ার এক্সেলেটর না থাকায় চাহিদা মোতাবেক সেবা দিতে পারছি না। আমরা আশা করি, বর্তমান গতিশীল প্রশাসনের প্রধান মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় আমাদের প্রয়োজনীয় সংখ্যক লিনিয়ার এক্সেলেটর মেশিন ও লোকবল বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সমাপনী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার মানোন্নয়ন জন্য বর্তমান প্রশাসন সব ধরণের ব্যবস্থা নিচ্ছে। এখান থেকে চিকিৎসক, নার্সদের বিদেশে প্রশিক্ষণ ও বিদেশ থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমরা চাই প্রশিক্ষিত জনবল অন্যদেরকেও প্রশিক্ষণ প্রদান করুক।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ক্যান্সার রোগীদের সেবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে দুই শিফট চালু করা হবে। এজন্য প্রয়োজনীয় কাজগুলো প্রায় শেষের পথে। এ শিফটিংয়ের কাজে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোস্টার ভিত্তিক দায়িত্ব পালন করবে।
কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) এক্সপার্ট হিসেবে ভারতের টাটা মেমোরিয়াল সেন্টারের রেডিয়েশন অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. তাবাসুম ওয়াদাসাদওয়ালা , ভারতের দি এডভান্সড সেন্টার ফর ট্রিটমেন্ট, রিসার্চ এন্ড ইডুকেশন ইন ক্যান্সার (এসিটিআরইসি) মেডিক্যাল ফিজিস্ট এমএস রীনা দেবী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল বারী, অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদ হোসেন প্রমুখ অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন ।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
সব মন্তব্য
No Comments