অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিরল এ বন্যপ্রাণীকে ঘিরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীসংলগ্ন ওই এলাকায় খাবারের সন্ধানে আসা মেছো বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন সেটিকে আটক করেন। অনেকেই প্রথমে প্রাণীটিকে বাঘের শাবক বলে ধারণা করায় মুহূর্তেই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, আটক প্রাণীটি বাঘ নয়, এটি একটি মেছো বিড়াল। সাধারণত এ ধরনের প্রাণী মাছ, ইঁদুর, সাপসহ বিভিন্ন ছোট প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে।
তিনি আরোও জানান," ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানেই এটি লোকালয়ে চলে আসে। তবে স্থানীয়রা ভুলবশত বাঘ ভেবে সেটিকে আটক করেন। খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments