বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রত্যেককেই ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার চর্চা করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, নিয়ম, নীতি, আইন, সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। আজ ২৮ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক কর্মশালা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কম্পসম্পাদন চুক্তি (এপিএ) কমিটি এই কর্মশালার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট রাজিব মাহমুদ সামিম পারভেজ বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিবার, বিদ্যালয় ও শিক্ষাজীবনের শুরু থেকে শুদ্ধাচার শেখার উপর গুরুত্বারোপ করে বলেছেন, ব্যক্তিগত শুদ্ধাচারের কোন বিকল্প নেই। দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে প্রত্যেককে নৈতিকতা অবলম্বন করতে হবে, যথাসময়ে অফিসে আসতে হবে, সেবা প্রদান ও স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির যথাযথ ব্যবহার করতে হতে হবে এবং ই-নথি ও ই-ফাইলিং-এর ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। এসব ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুন্দর মূল্যবোধ ধারণ করে সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সেবা প্রদানের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে দু’দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রনয়ণ ও বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments