কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে শুধুমাত্র একটি গেঞ্জি পরিহিত ছিলো। জোয়ারের পানিতে ভেসে এসে অজ্ঞাত এক যুবকের এ মরদেহটি সৈকতে আটকে পড়ে। ৩০/৩৫ বছরের এ মানুষটি কোন জেলে হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করেছেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, খবার পেয়ে ঝাউবাগান সংলগ্ন সৈকত এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
#
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments