ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার, ২৬ জুন দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে শুরু হয়ে শনিবার সকাল ১০টা পর্যন্ত টানা খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ৪৮ দলের এই বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
আজ রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে কাবো ভার্দে ও সৌদি আরব। গ্রুপ ‘সি’-এর এই ম্যাচ দিয়ে শুরু হবে রাতের ফুটবল উৎসব। এরপর বাংলাদেশ সময় রাত ১টায় একসঙ্গে দুটি ম্যাচ। বোস্টন স্টেডিয়ামে খেলবে নরওয়ে ও ফ্রান্স। এই ম্যাচটি গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। একই সময়ে টরন্টো স্টেডিয়ামে লড়বে সেনেগাল ও ইরাক।
শনিবার ভোর ২টায় আটলান্টা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও স্পেন। গ্রুপ ‘এল’-এর এই লড়াই নকআউটের সমীকরণ পাল্টে দিতে পারে। ভোর ৫টায় মায়ামি স্টেডিয়ামে খেলবে মিশর ও ইরান। আর সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো হওয়ায় প্রতিটি দলের জন্যই এটি ‘বাঁচা-মরার’ লড়াই।
ফিফার নতুন ফরম্যাটে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলছে ৪৮টি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া সেরা ৮টি দল যাবে রাউন্ড অব ৩২-এ। তাই আজ রাত থেকে শনিবার সকালের ম্যাচগুলোতে পয়েন্ট হারানো মানেই বিদায়ের শঙ্কা। বিশেষ করে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ের মতো বড় দলগুলোর ম্যাচের দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
বাংলাদেশের দর্শকরা খেলাগুলো সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস, গাজী টিভি ও বিটিভিতে। এছাড়া টফি, র্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকছে। গ্রুপ পর্ব শেষ হবে ২৮ জুন। ২৯ জুন থেকে শুরু হবে রাউন্ড অব ৩২। ফাইনাল হবে ২০ জুলাই সোমবার, বাংলাদেশ সময় রাত ১টায়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments