অনলাইন ক্লাস চরবে ১৩ ডিসেম্বর পর্যন্ত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভা আজ ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।
বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসসমূহ ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে।
সভায় জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ’ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।
উল্লেখ্য, ইতোমধ্যে সকলেই অবগত আছেন, ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে হলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও বিভিন্ন আবাসিক হলের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আবাসিক হল খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে। সভায় এ ব্যাপারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments