জাবি প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে বোরহান উদ্দীনকে আহবায়ক এবং আব্দুল মোন্নাফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সদস্য হিসেবে মোস্তাফিজুর রাহমান, মো: বোরহান শেখ, আবু বক্করকে শিবলিকে মনোনীত করা হয়েছে। তাদের ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দিতে বলা হয়েছে।
রবিবার ( ৩ ডিসেম্বর ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস.এ.এইস ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তরুন কলাম লেখক ফোরামের সদ্য নির্বাচিত আহ্বায়ক বোরহান উদ্দীন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত । ফোরাম আমার প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এখানকার অনেক শিক্ষার্থী নিয়মিত লেখালেখি করেন এবং লেখালেখিকে ভালোবাসেন, আমরা তাদের সবাইকে নিয়ে একত্রে কাজ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো। আমি ফোরামের সাথে যুক্ত থেকে বিশ্ববিদ্যালয়ের সুনামের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, লেখালেখিতে তরুনদের অনুপ্ররণা দান সহ অসংখ্য সামাজিক কাজ করে থাকে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments