মানববন্ধনে বক্তারা
মোংলা থেকে মোঃ নূর আলম: আমলাতান্ত্রিক জটিলতার কারনে মোংলা নদী পারাপারের পন্টুন স্থাপন ও ঘাট নির্মানে বিলম্ব হচ্ছে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি'র উপস্থিতিতে এক সপ্তাহের মধ্যে পন্টুন স্থাপনের সিদ্ধান্ত নেয়া হলেও গঠিত কমিটি দুই সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে নাই। ঘাটের মালিকানা জটিলতা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ এবং মোংলা পোর্ট পৌরসভার মধ্যকার দ্বন্ধের কারনে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাচ্ছে না। মোংলা নদী পারাপারের জন্য আশু সমাধান হিসেবে পন্টুন স্থাপন করতে হবে এবং স্থায়ী সমাধান হিসেবে ঝুলন্ত ব্রীজ নির্মান করতে হবে। ২৫ মে সোমবার সকালে মোংলা নদী পারাপার ঘাট চত্বরে মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন। মোংলা নদীতে পারাপারের জন্য অবিলম্বে পন্টুন স্থাপন, ঘাট নির্মান এবং টেকসই সমাধান ঝুলন্ত ব্রীজ নির্মানের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সার্ভিস বাংলাদেশ, নিরাপদ সড়ক চাই এবং মোংলা নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৭টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশ'র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন। মানববন্ধনে বক্তৃতা করেন সহকারি অ্যাটর্ণি জেনারেল ফর বাংলাদেশ মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ, কবি লেখিকা আফরোজা হীরা, নাগরিক নেতা হান্নান সরদার, নারীনেত্রী রাফিয়া জাহান মিশু, মানবাধিকারকর্মী মোল্লা জাহিদ হোসেন, সার্ভিস বাংলাদেশ'র মহাসচিব ডা. মো: মহিদুল ইসলাম মেজবা, নিরাপদ সড়ক চাই'র মোঃ আলামিন, একতা সোসাইটির সাইফুজ্জামান সাইফ, লাইজু নাহার, হুসাইন আল হাদী, ইয়ুথ লিডার রিয়াজুল ইসলাম, মেহেদী হাসান প্রমূখ। মানববন্ধনে সহকারি অ্যাটর্ণি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন সমন্বয়হীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে মোংলা নদী পারাপারের জন্য পন্টুন স্থাপন ও ঘাট নির্মানের কাজ। মোংলা নাগরিক সমাজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ঈদের ছুটির মধ্যেই পন্টুন স্থাপন ও ঘাট নির্মানের দাবি জানান। মোঃ নূর আলম শেখ টেকসই সমাধান হিসেবে মোংলা নদীতে ঝুলন্ত ব্রীজ নির্মানের দাবি জানান। উল্লেখ্য গত ১০ মে মোংলা বন্দর কর্তৃপক্ষ'র সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি'র আহ্বানে স্টেক হোল্ডারদের মোংলা নদীর পারাপার জটিলতা নিরসনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এক সপ্তাহের মধ্যে মোংলা নদীর দুই পারে গ্যাঙ ওয়েসহ পন্টুন স্থাপন ও ঘাট নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাগেরহাটের ডিসিকে সভাপতি করে,মোংলা বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, মোংলা পোর্ট পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটির কার্যক্রম ধীরগতি হওয়ায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments