আন্তর্জাতিক ডেস্ক: রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে আকাশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ হয়ে পড়ে যাওয়ায় এক জন নিহত এবং আর একজন গুরুতর আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম পিবিএস এ খবর দিয়েছে।
গণমাধ্যমটি প্রতিবেদনে জানান, স্থানীয় সময় প্রায় সকাল ১১:২৫ মিনিটে হ্যামমন্টনের কাছাকাছি, হ্যামমন্টন মিউনিসিপাল এয়ারপোর্টের ওপর দিয়ে উড়ার সময় দুটি ছোট হেলিকপ্টার আকাশে সংঘর্ষের পর উদ্ধার করা হয়। প্রত্যন্ত এই এলাকায় দেখানো ভিডিওতে দেখা গেছে একটি হেলিকপ্টার দ্রুত ঘুরে নিচে নামছে এবং তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অঅগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়, তার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। অন্য পাইলটকে পরবর্তীতে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিটি বিমানেই শুধু পাইলটই ছিলেন—কোনো যাত্রী ছিল না। দুটি হেলিকপ্টারই বিভিন্ন ছোট ধরনের মডেলের ছিল এবং সংঘর্ষের কারণ এখনও তদন্তাধীন।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments