আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে ভূমি অফিসের মিথ্যা প্রতিবেদনে জমি হারানোর আশঙ্কায় রেজাউল করিম নামে এক পরিবার। রেজাউল করিম হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামের মৃত ইছরাইল খানের ছেলে। রেজাউল করিম বলেন হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের রাস্তার জন্য ২ শতাংশ জমি লিখে দেন। ওই জমি রেখে অবশিষ্ট জমির উপর তিনি দোকান ঘর ও মার্কেট নির্মাণ করেন। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মার্কেট ও দোকান ঘর ভেঙ্গে দেয়ার হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে রেজাউল করিম বাদি হয়ে গত ৭ ফেব্রুয়ারি শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মোকদ্দমা নং৭৮,২০২৫ দায়ের করেন। বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ভূমি অফিসকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ বলে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো,মোকছেদ আলী সরেজমিনে অনুসন্ধানের পর প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনে উল্লেখিত স্থানে ঘর ও মার্কেট নেই বলে উল্লেখ করা হয়েছে। উক্ত প্রতিবেদন দাখিলের পর থেকে রেজাউল করিমও তার পরিবারের লোকজন জমি হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। এবিষয়ে রেজাউল করিম বলেন যেখানে ইউনিয়ন পরিষদের জায়গা দেয়া হয়েছে। উক্ত স্থানে কোন ঘর নির্মাণ করা হয়নি। এ ব্যাপারে রেজাউল করিম ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে রাজগঞ্জ ইউনিয়ন সহকারি ভূমি,কর্মকর্তা মোকছেদ আলী বলেন, আমার প্রতিবেদনে কোন মিথ্যার আশ্রয় নেয়া হয়নি। যা সত্য তাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments