বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে শিকলে বাঁধা অবস্থায় মো. রুবেল মিয়া (৩৭) নামে এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত্যু মো. রুবেল মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের মো. জবেদ আলী ও মমতাজ বেগমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,বকশীগঞ্জ বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকা একপায়ে শিকল বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত লাশ দেখতে পান এলাকাবাসী।
পরে তারা বকশীগঞ্জ থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন,রুবেল মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে,তার পরিবারের লোকজন জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments