আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে মসজিদে এক বিস্ফোরণে ঈমামসহ ১০ জন নিহত হয়েছে।বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যার নামাজের সময় রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর নিশ্চিত করেছে।
তালিবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, শহরের উত্তর পশ্চিমে এক বিস্ফোরণ ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে, সিদ্দিকি মসজিদের ঈমামও বিস্ফোরণে নিহত হয়েছেন।
একটি ইটালিয়ান এনজিও জানায়, তারা এখন পর্যন্ত তিন জন নিহতের খবর পেয়েছে। এনজিওটি টুইটারে বলেছে, বিস্ফোরণে তারা এখন পর্যন্ত আহত ২৭ জনকে পেয়েছে। এর মধ্যে ৫ জন শিশুও রয়েছে।
তালিবানের এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, হামলায় ৩৫ জনের বেশি নিহত বা আহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা শক্তিশালী বিস্ফোরণের ঘটনা বর্ণনা করেছেন। বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালাও ভেংগে গেছে বলে জানান তারা।
এ হামলার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments