মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে রনি শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশের মাছের আড়তে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা মুক্তা বেগম জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে হঠাৎ দেখি রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে আছে। আশপাশে কোনো লোক দেখতে না পেয়ে পুলিশকে খবর দেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন জানান, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটতে ছিলেন অথবা বসা ছিলেন। হয়ত ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments