রাহাদ সুমন, বরিশাল অফিস : দুপুরে হুমকি দেওয়ার পর বিকেলে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোডার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফ আকনকে। বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই যুবক।
এর আগে হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। যুবক আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। গত কয়েকমাস পূর্বে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক আরিফ আকনের বাম হাত ভেঙ্গে প্রায় অকেজো হয়ে যায়।
আরিফের বড় বোন তিরা মনি বেগম বলেন, তাদের পুরনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মান করে প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমন চালক রুবেল আকন। বিষয়টি তার ভাই জানতে পেরে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মানাধীন বাথরুম সরিয়ে নেয়ার জন্য বলেন। ওইদিন দুপুরে রুবেল বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে যুবক আরিফ আকনকে হত্যার হুমকি প্রদর্শন করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে রুবেল ও তার কয়েকজন সহযোগিরা যুবক আরিফ আকনকে বাড়ির পাশে একাকি পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা লোহার রড দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্মক জখম করে। একপর্যায়ে মৃত ভেবে আরিফকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।
খবর পেয়ে আরিফের বিধবা মা সহ প্রতিবেশীরা মুমূর্ষ অবস্থায় তাকে (আরিফ) উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিরা মনি বেগম আরও বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন তার একমাত্র ভাই আরিফের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল আকনসহ তার অন্যান্য সহযোগিরা এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর অফিস: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প ...
স্টাফ রিপোর্টার: সামান্য অফিস ক্লার্ক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। স্থানীয় রাজনৈতিক প্রভা ...
রংপুর অফিস: দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশে পাচারের সময় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৭টি মামলা দায়ের করা হয ...
সব মন্তব্য
No Comments