জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'আপত্তিকর' অবস্থায় দুই বহিরাগতকে আটক করেছে নিরাপত্তা শাখা। আটককৃত
দুইজন হলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উচ্চমাধ্যমিকের
শিক্ষার্থী নাজমুল হাসান শাওন ও অপরজন রওজাতুল
কুরআনিয়া মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার ঐশি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন
মুক্তমঞ্চের পিছন থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন নিরাপত্তা কর্মকর্তা রাশেদুল ইসলাম রাসেল।
এ বিষয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, "বহিরাগত দুইজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে বিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থীরা আমাদের জানায়। তৎক্ষনাৎ ডিউটি অফিসার ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে যায় এবং তাদের আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে আসে। পরবর্তীতে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে আটককৃত দুইজনকে ছেড়ে দেওয়া হয়।"
তিনি আরও বলেন,"স্কুল-কলেজে যাওয়ার নামে কিশোর-কিশোরীরা নির্জন স্থানে নানা অশালীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।এক্ষেত্রে পারিবারিক শিক্ষা এবং সচেতনতা জরুরী"।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments