মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুরঃ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অসংখ্য মিথ্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে কোনোদিন আপস করেননি। অতএব তাদের চেয়ে বড় নির্যাতিত বিএনপি নেতা আমরা কেউ হয়ে যাইনি। তারেক রহমানের নির্দেশ মানুষের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে। কারো সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নিজ বাড়িতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাঠে আওয়ামী লীগ নেই, আমরা বিএনপি করি বলে কারো ওপর জুলুম-নির্যাতন করা যাবে না। এই রাজনীতি কেউ করলে বরদাস্ত করা হবে না। আমরা সত্য-ন্যায়ের শাসন চাই।
আওয়ামী লীগের কেউ অন্যায়-অবিচার করে থাকলে তাদের বিচার হবে আইনের মাধ্যমে। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তবে কেউ যদি আমাদের ওপর নির্যাতন করে, তাহলে প্রতিহত করা হবে।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন- জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু, অভিবক্ত নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক বিল্লাল মোল্যা, সদস্য সচিব জাহাঙ্গীর ইয়াদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments