ডেস্ক রিপোর্ট: বাংলাদেশসহ পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩ এর আবেদন পত্র গ্রহণ প্রক্রিয়া।
বার্ষিক এ প্রতিযোগিতার মাধ্যমে ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি -তে আইইএলটিএস পরীক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বছর চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের থেকে আবেদন পত্র গ্রহণ করা হবে।
যেসব শিক্ষার্থী আইইএলটিএস-এর মাধ্যমে দেশে কিংবা বিদেশে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করতে আবেদন করেছেন এবং যাদের কোর্স জানুয়ারি ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত তারা ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রাইজ ২০২৩ এর জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে, সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩। বাংলাদেশে প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মোট সাতজন বিজয়ী তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে পুরস্কার হিসেবে আর্থিক সহায়তা লাভ করবেন।
এ নিয়ে ব্রিটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টর টম মিশশা বলেন, “যারা বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে প্রাপ্ত জ্ঞান নিজের দেশের কমিউনিটির উন্নয়নে কাজে লাগাতে প্রতিশ্রæতিবদ্ধ, তারাই আইইএলটিএস পুরস্কার বিজয়ী।” তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, বিদেশে উচ্চশিক্ষা এবং সহযোগিতাপূর্ণ মনোভাবই আরও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বিশ্ব গড়ার চাবিকাঠি। মেধাবী শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।"
আইইএলটিএস প্রাইজ, আবেদন প্রক্রিয়া ও প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে আবেদনে আগ্রহীদের ভিজিট করতে হবে: https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize.
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments