সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী-তানোর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী নাঈমুল, থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) শফিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
সভায় তানোর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং তা সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বক্তারা বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক জোরদার করতে এ ধরনের ওপেন হাউজ ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments