বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার : "কোনোভাবেই জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করা চলবে না। দখলদারিত্ব, নীরব চাঁদাবাজি, হুমকি-ধামকি ও সাম্প্রদায়িক ঘটনাবলী বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষসহ সাধারণ জনগণ আজ দিশেহারা। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।"
গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখার উদ্দেশ্যে মৌলভীবাজারে ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আসলাম খান এসব কথা বলেন।
শনিবার (১৬ নভেম্বর ২০২৪) বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা উপলক্ষে এই সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড নিলিমেষ ঘোষ বলু, বাংলাদেশ কৃষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড জহরলাল দত্ত, সিপিবি নেতা কমরেড আব্দুল লতিফ, সিপিবি'র জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments