ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে হযরত আলী (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মা রাবেয়া খাতুন (২৩)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত ৮ টার দিকে মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু হযরত আলী ফকিরাবাদ গ্রমের প্রবাসী আব্দুল হালিমের ছেলে ও রাবেয়া খাতুন তার স্ত্রী।
এ বিষয়টি নিশ্চিত করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানাযায়, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের প্রবাসী আব্দুল হালিমের ১৮ মাসের শিশু সন্তান হযরত আলীর ঘুম পেয়েছে বলে মাকে জানায়। মা খাটের বিছানায় গিয়ে ঘুমাতে বলে। শীত লাগছে জানালে কম্বল গায়ে দিতে বলে মা। কিছুক্ষণ পর শিশুটি মাকে জানায় তার পা চুলকাচ্ছে। মা কম্বল সড়িয়ে দেখে বিষাক্ত কাল কেউটে সাপ পা পেঁচিয়ে রয়েছে। মা রাবেয়া খাতুন সাপটিকে পা থেকে ছাড়িয়ে মেরে ফেলে। শিশুটিকে ওঝার নিকট নিয়ে যায়। ওঝা জানায় কামড় দেখতে পারছি না, তার কিছু করার নেই। পরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে শিশুটির মৃত্যু হয়। মা রাবেয়াকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিশুটি মারা গিয়েছে। সাপটিকে পা থেকে ছাড়ানোর সময় মাকে কামড় দিয়েছে জানতে পারি। ঢাকার স্নেক বাইট নিয়ে যারা কাজ করে তাদের পরামর্শ নিয়ে মাকে হাসপাতালে ভর্তি করে অবজারভেশনে রাখা হয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments