ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সভাপতি, ফুলতলা এম এম কলেজ, সরকারি ফুলতলা মহিলা কলেজ, সরকারি ফুলতলা বালিকা বিদ্যালয়সহ এলাকার অনেক প্রতিষ্ঠান তৈরির রূপকারদের একজন কওসার আলী জমাদ্দার (৮১) রবিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না………….রাজেউন)। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গতকাল আসর বাদ উপজেলার ডাবুর মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে ডাবুর মাঠ কবরস্থানে তার দাফন সম্পন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল ইসলাম মনা, সাবেক মেয়র মনিরুজ্জমান মনি, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড. গাজী আঃ বারী, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু ও আশরাফুল আলম নান্নু, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামী বাংলাদেশ খুলনা জেলা আমীর মোঃ ইমরান হোসাইন, আইয়ান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহেম্মদ ভূঁইয়া, সুপার জুট মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহম্মেদ ভূঁইয়া, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, আইয়ান জুট মিলস লিঃ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজীব ভূঁইয়া, ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা এস. এ রহমান বাবুল, মোল্যা অহিদুজ্জামান নান্না, সেলিম সরদার, হাসনাত রিজভী মার্শাল, মনির হাসান টিটোসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রবিণ এই নেতার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন শহীদ আসাদ-রফি গ্রন্থাগারের সভাপতি, সাধারণ সম্পাদক, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments