স্টাফ রিপোর্টার: মধ্যরাতে শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও একটি গাড়িসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সোহাগ (২০) ২। মো. জুয়েল মিয়া (২২) ৩। মো. নোমান মিয়া (৩০) ও ৪। মো. বেলাল হোসেন (৪৫)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
তিন জানান, শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাতে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০কেজি গাঁজা ও একটি টয়োটা ডিএক্স মডেলের নোয়া গাড়ি উদ্ধার করা হয়।
ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি টয়োটা গাড়িতে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় গাড়িটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ২০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ গাড়িটি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments