মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার থেকে: সাভারে বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের উদ্যোগে মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সম্মানে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের সহযোগিতায় ২০ মার্চ বৃহস্পতিবার মাশরুম প্রশিক্ষন ইউনিটে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের মহাসচিব মাজহারুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ পরিচালক ড. ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক উপ পরিচালক সালেহ আহম্মেদ, ড. নিরদ চন্দ্র সরকার, আব্দুস সালাম, মাশরুম গবেষক, প্রফেসর ও সাবেক পরিচালক, প্রাক্তন কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসফাতাল মানিকগঞ্জ এর ডাক্তার বজলুল করিম চৌধুরী, এডভোকেট নজরুল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের উদ্যোক্তা ও চাষীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সোবাহানবাগ জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রাজ্জাক।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments