আন্তর্জাতিক ডেস্ক: অনেক জল্পনা কল্পনার পর অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন সংসদ সদস্য।
ভোট শেষে প্যানেল স্পিকার আয়াজ সাদিক ঘোষণা দেন, ১৭৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে তাদের ভোট দিয়েছেন। ফলস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে।
এর আগে হাইকোর্ট নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে শনিবার ৯ এপ্রিল স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে দেশটির জাতীয় পরিষদে এই অনাস্থা ভোট শুরু হয়।
দেশটির জাতীয় পরিষদ সকাল সাড়ে ১০টায় ইমরানের ভাগ্য নির্ধারণ করতে বসে। কিন্তু অধিবেশন শুরু হলেও বারবার তা মুলতবি হয়ে যাওয়ায় ভোটাভুটি স্থগিত হয়।
এদিকে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার এবং ডেপুটি স্পিকার কাশিম সূরি অনাস্থা ভোটের আগে তাদের দায়িত্বভার থেকে সরে দাঁড়িয়েছেন।
বিষয়টি নিয়ে স্পিকার আসাদ কায়সার গণমাধ্যমকে জানায়, তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার বিদেশী ষড়যন্ত্রে অংশ হতে পারবেন না।
স্পিকার আরো বলেন, আমাদের আইন এবং দেশের পক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি স্পিকার পদে থাকতে পারব না।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments